রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ফার্মা ও রসায়ন খাতে মুনাফা বেড়েছে ১৯ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ২৮টি কোম্পানি (জুলাই-সেপ্টেম্বর,২৩) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে আয় কমেছে ৫টি কোম্পানির, আয় বেড়েছে ১৯টির এবং লোকসানে রয়েছে ৪টি কোম্পানির। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর অনিরিক্ষীত প্রান্তিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আয় কমা কোম্পানিগুলো হল- অ্যাডভেন্ট ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, রেনাটা লিমিটেড এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অ্যাডভেন্ট ফার্মা

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ০৬ পয়সা।

ইন্দো-বাংলা ফার্মা

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৭ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১৬ পয়সা।

জেএমআই সিরিঞ্জ

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৫৭ পয়সা।

রেনাটা লিমিটেড

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

সিলকো ফার্মা

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *