বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে ১৪০ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম :পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ‌গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৪০ দশমিক ৪০ শতাংশ।

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ৯৯ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৯২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট দায় ছিল ৪১ টাকা ৫১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *