সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

ফিনিক্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রি করবে স্পন্সর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফান্ডের স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড তাদের মালিকানাধীন ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদের কাছে থাকা মোট ১ কোটি ২০ লাখ ইউনিটের মধ্যে ২০ লাখ ইউনিট বিক্রি করা হবে। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে এসব ইউনিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে নির্ধারিত ইউনিটগুলো বিক্রি সম্পন্ন করা হবে।

অর্থাৎ, ফান্ডটির স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের হাতে থাকা মোট ১ কোটি ২০ লাখ ইউনিটের ১৬.৬৭ শতাংশ বা ২০ লাখ ইউনিট বাজারে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *