বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে বিএটিবিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি) আরেক বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস (পিএমবিএল) বাংলাদেশের সিগারেট উৎপাদন করবে। এ বিষয়ে উভয় কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত বিএটিবিসির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তিটি অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কারখানায় ফিলিপ মরিসের জন্য তাদের নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও সরবরাহ করা হবে। তবে এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন কোন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হবে এবং বিএটিবিসি কী পরিমাণ রাজস্ব পাবে তা জানা যায়নি।

উল্লেখ্য, বিএটির প্রধান সিগারেট ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ডলিফ ও বেনসন। অন্যদিকে ফিলিপ মরিসের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে মার্লবোরো ও বন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *