রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

ফু-ওয়াং ফুডসের দখলে লেনদেনের ১০ শতাংশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের প্রায় ১০ শতাংশই ছিল ফু-ওয়াং ফুডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১১ জুলাই) ফু-ওয়াং ফুডসের ১ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৩৩৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৬০ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার টাকা। যা ডিএসইতে আজ মোট লেনদেনের ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আজ ২৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা।

আজ লুব-রেফ বাংলাদেশের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ২৪ লাখ টাকা। রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এদিন ২১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকসের ১৬ কোটি ৯৬ লাখ, জেনারেশন নেক্স ফ্যাশনের ১৬ কোটি ৯৩ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৬ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ৩৮ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেনের আজ ১২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *