বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

ফু-ওয়াং সিরামিকের নগদ লভ্যাংশ বিতরণ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এর আগের বছর বিনিয়োগকারীদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *