শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

বড় পতনেও ৫ কোম্পানির শেয়ারের বিক্রেতা ছিলনা

সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্টের বেশি। বাজারের এমন বড় পতনের দিনে সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় হল্ডেড হয়েছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চূড়া স্পর্শ করে হল্টেড হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা শেষ বেলা পর্যন্ত শেয়ারগুলো কেনার চেষ্টা করেও কিনতে পারেনি। যেগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, সিকদার ইন্সুরেন্স, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্সড মিল্ক এবং সাফকো স্পিনিংস মিলস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মা ১০ শতাংশ, সিকদার ইন্সুরেন্স ৯.৮৭ শতাংশ, খান ব্রাদার্স ৯.৭৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৯.৬৯ শতাংশ এবং সাফকো স্পিনিংস মিলস লিমিটেড ৯.৬০ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *