সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বড় মুনাফা পেল ‘জেড’গ্রুপের চার শেয়ারের বিনিয়োগকারীরা

গেল সপ্তাহে (০৪-০৮ ফ্রেব্রুয়ারি) পুঁজিরবাজারে তালিকাভুক্ত ‘জেড’ গ্রুপের পাঁচ কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে। কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, ফ্যামিলি টেক্স, মিথুন নিটিং, বিআইএফসি ও টুং হাই নিটিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে নূরানী ডাইংয়ের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৩৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫ টাকা ৫০ পয়সা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৬ টাকা ৮০ পয়সায়।

ফেমিলি ট্যাক্সের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২৭.৭৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৪ টাকা ৬০ পয়সায়।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে মিথুন নিটিংয়ের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ২৭.৭৮ শতাংশ, বিআইএফসি’র ২৬.০৩ শতাংশ এবং টুংহাই নিটিংয়ের ২২.২২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *