সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বাণিজ্যিক ফ্লোর বিক্রি করবে বে লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বাণিজ্যিক ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ ৫ হাজার ২৬৫ (পাঁচ হাজার দুইশত পঁয়ষট্টি) বর্গফুটের বাণিজ্যিক ফ্লোর বিক্রি করার অনুমোদন দিয়েছে। লে মেরিডিয়ান হোটেলের (কমার্শিয়াল ব্লক লেভেল-১) ১ম তলায় ব্লক-সি, ৭৯/এ নিকুঞ্জ উত্তর সি/এ, এয়ারপোর্ট রোড, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এর ফ্লোর বিক্রি করবে। এর নির্ধারিত মূল্য ৬ কোটি ৭৯ হাজার ৮০০ টাকা।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি এ ফ্লোর বিক্রি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *