বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

বিওতে বোনাস পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *