বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে দুই কোম্পানির ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সোনালী পেপার এন্ড বোর্ড মিলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এবং ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *