বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ (১৯ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সমতা লেদার ও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি পিএলসি।
পেট্রো কেমিক্যাল রিফাইনারির বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অন্যদিকে, সমতা লেদারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায়। সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *