বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে ১২ কোম্পানির ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ মঙ্গলবার (১৪ মে) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, ইস্টার্ন ব্যাংক পিএসলি, বিডি সার্ভিস, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং যমুনা ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে বিডি সার্ভিস লিমিটেড ৩১ মার্চ,২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। এছাড়া বাকি কোম্পানিগুলো গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *