বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে ডিভিডেন্ড-ইপিএস আসছে ৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রাপ্ত সভা আজ বুধবার (০৬ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো: ফার্মা এইডস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।

কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের বিকাল ৩টায়, বে লিজিংয়ের বিকাল সাড়ে ৩টায় এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডস ও ইস্টার্ন লুব্রিকেন্টসের বোর্ড সভায় ডিভিডেন্ড এবং বে লিজিংয়ের বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *