বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বিক্রেতাশূন্য বিডি থাইয়ের শেয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৭ ডিসেম্বর) লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে জানা যায়, আজ বেলা ১০টা ৪৩ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩৯ লাখ ৮০ হাজার ৯৮৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *