বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
কোম্পানি সংবাদ

বিক্রেতা উধাও দুই কোম্পানির শেয়ার

জানা যায়, আজ বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৮৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫ লাখ ৫০ হাজার ৭৫৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ২৮ টাকা ৫০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *