শনিবার, জুলাই ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিবে না খান ব্রাদার্স পি.পি.

৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৮৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *