বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ জানালো দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি দুটির মধ্যে রয়েছে ডেসকো ও রহিমা ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দুটি কোম্পানি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
দুই কোম্পানির মধ্যে ডেসকোর বোর্ড সভা ১৫ অক্টোবর বিকেল ৪টায় এবং রহিমা ফুডস লিমিটেডের বোর্ড সভা ২২ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
