শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ জানালো ১৪ কোম্পানি

তালিকাভুক্ত ১৪টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ ঘোষণা করেছে। ১৪টি কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, জেএমআই সিরিঞ্জ, জাহিন টেক্সটাইল, আইটি কনসালট্যান্ট, আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা, স্কয়ার টেক্সটাইল, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, রানার অটো, স্কয়ার ফার্মা, ফরেস্ট নিটিং অ্যান্ড ডাইংড ইন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১৪ জুন ৩০, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করবে।

কোম্পানি ১৪টির মধ্যে বেক্সিমকো ফার্মার বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর বিকেল ৩:৩০ টায়, বেক্সিমকোর ১৯ অক্টোবর বিকেল ৩ টায়, শাইনপুকুর সিরামিকের ১৯ অক্টোবর বিকেল ৪ টায়, জেএমআই সিরিঞ্জের ২৩ অক্টোবর বিকেল ৩ টায়, জাহিন টেক্সটাইলের ২৮ অক্টোবর বিকেল ৪ টায়, আইটি কনসালটেন্টের ২৫ অক্টোবর বিকেল ৩:৩০ টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৬ অক্টোবর বিকেল ৪:৩০ টায়, রেনাটার ২১ অক্টোবর দুপুর ১২ টায়, স্কয়ার টেক্সটাইলের ২২ অক্টোবর বিকেল ৪ টায়, আরএন স্পিনিংয়ের ১৮ অক্টোবর বিকেল ৩ টায়, ফার কেমিক্যালের ১৮ অক্টোবর বিকেল ৪:৩০ টায়, রানার অটোর ১৮ অক্টোবর বিকেল ২:৪৫ টায়, স্কয়ার ফার্মার ২২ অক্টোবর বিকেল ৩ টায় এবং ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর বিকেল ৩:৩০ টায় অুনষ্ঠিত হবে।

এছাড়াও, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামী ব্যাংক এবং বিডি ল্যাম্প প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের তারিখ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *