বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ইউসুফ ফ্লাওয়ারের

তালিকাভুক্ত কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৭৭ পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল ৫.৫৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *