বুধবার, জুলাই ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৩০ জুন, ২০২৩-এ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর বোর্ড সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে স্টক এক্সচেঞ্জের কর-পরবর্তী মুনাফা ছিল ৮০ কোটি টাকা। গত বছর ডিএসইর কর-পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।

পর্যালোচনাধীন বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে এক্সচেঞ্জের শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *