শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা দিয়েছিলো। আর সমাপ্ত সময়ের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *