বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না ইনটেক লিমিটেড
পুঁজিবাজার তালিকাভুক্ত ইনটেক লিমিটেড ৩০ জুন, ২০২২-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ১৫ পয়সা, আগের বছর লোকসান ছিল ২ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন, ২০২২ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ পয়সা।
কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ নভেম্বর সকাল ১১টায় এবং ২২তম এজিএম একই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
