বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ২ মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া সময়ের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে। এই তথ্যটি ডিএসই সূত্র থেকে জানা গেছে।
জানা গেছে, ফান্ডটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে দুটি নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড পর্যালোচনাধীন সময়ে ১.৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
