শুক্রবার, জুলাই ৩, ২০২৬
আজকের সংবাদ

বিনিয়োগ করবে প্রগতি ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বাংলাদেশে ঋণগ্রহীতাদের ক্রেডিট মান নির্ধারণের উদ্দেশ্যে প্রস্তাবিত একটি বেসরকারি কোম্পানি First National Credit Bureau Limited (এফএনসিবিএল)-এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি এফএনসিবিএলের ন্যূনতম পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ সমপরিমাণ ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত কোম্পানিটি প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির পর কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, এফএনসিবিএলের কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *