বিবিএসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পি এলসি’র পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের ২০২৫ সালের ৩১ মার্চ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .(০.০৫) পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় ছিল ১৩ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আয়.(০.৪৯) পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস)..(০.২৭)পয়সা।
২০২৫ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা. ০.৩৭ পয়সা। এর আগে ৩০ শে জুন ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালে শেয়ার প্রতি সম্পদ ছিল ১২ টাকা ৯২ পয়সা।
