বিভিন্ন পদের ২১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিএসইসি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তার ২১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশন সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা। আজ তাদের বরখাস্তের বিষয়ে অফিস আদেশ জারি হয়েছে।
যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিষয়ে আলাদা আলাদা অফিস আদেশ জারি করেছে বিএসইসি। এদের মধ্যে ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে নির্বাহী পরিচালক পর্যন্ত আছেন। আদেশে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী বিধিমাল, ২০২১ এবং সরকারী চাকরি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিভিন্ন বিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে।
