বুধবার দর কমেছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমেছে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর কমেছে সেরাতালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮.৯০ শতাংশ।
আর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর কমেছে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১, আইএফআইএল ইসলামীক ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল সোনালী ব্যাক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফু- ওয়াং ফুড, প্রিমিয়ার সিমেন্ট এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
