বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ জানুয়ারি) দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৮০ পয়সা বা ১৪.৫৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমেছে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমেছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ২.৪১ শতাংশ।

আর ৬ টাকা ১০ পয়সা বা ১.৯৬ শতাংশ দর কমার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পূবালী ব্যাংক, ইমাম বাটন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্যাসিফিক ডেনিমস, সোনালী আঁশ, শামজালাল ইসলামী ব্যাংক এবং জাহিন স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *