শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১৩ মার্চ) লাভেলো আইসক্রিমের ২৪ কোটি ৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের আজ ২১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, সেন্ট্রাল ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *