বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
পুঁজিবাজার তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা, মেঘনা সিমেন্ট, সিলভা ফার্মা ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৩০ নভেম্বর, বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর, রোববার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
