বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর হারানো সেরা ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর হারানো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৬.৭০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর হারানোর সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৫.৮৮ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৫.৮৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, মাইডাস ফাইন্যান্সিং, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *