বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার।

২৭ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স, ন্যাশনাল পলিমার, জেমিনি সী ফুড, খান ব্রাদার্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *