বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার।
৫৯ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুড, অলিম্পিক এক্সেসরিজ, এডভেন্ট ফার্মা এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
