বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার সর্বোচ্চ দর কমেছে ১০ শেয়ারের

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৮.৮৮কম শতাংশ।

আর ২ টাকা ৫০ পয়সা বা ৮.৪১ শতাংশ দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, হাইডেলবার্গ সিমেন্ট, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, আফতাব অটোমোবাইলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *