শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শুরু

আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৪৭ কোটি ১৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৭ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৭৩ লাখ ১২ হাজার ৭৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *