রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

বেক্সিমকোর তিন কোম্পানির ৫ বছরের অডিট সম্পন্ন করবে বিএসইসি

পুঁজিবাজারে বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে বিশেষ নিরীক্ষা চালাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫তম কমিশন সভায় আলোচিত তিন কোম্পানির উপর বিশেষ নীরিক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদনের উপর এই নীরিক্ষা পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *