শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

বেক্সিমকোর ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩১ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৯০৫ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডেম্বল বেক্সিমকো ফাস্ট বন্ড জিড়ো কুপন বন্ড। বন্ডটির ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ যা প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলাপারকে ঋণ প্রদান করবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *