বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বেক্সিমকো ফার্মার দুই সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুই সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- নুভিস্তা ফার্মা লিমিটেড (এনপিএল) এবং সিনোভিয়া ফার্মা পিএলসি (এসপিপি)।

ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নুভিস্তা ফার্মার পরিচালনা পর্ষদ ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি বেক্সিমকো ফার্মার আরেক সহযোগী কোম্পানি সিনোভিয়া ফার্মার পরিচালনা পর্ষদ একই সময়ের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *