বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিবিএ’র শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবএ)
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবকসুলভ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।
ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, ডিবিএ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *