মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর অর্থ ব্যবস্থা বাস্তবায়নে বেঙ্গল ইসলামি তাকাফুলের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন

গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) নেত্রকোনা প্রেস ক্লাবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর আয়োজনে অর্থনীতি বনাম ইসলামি অর্থনীতির মৌলিক পার্থক্য এবং ইসলামি শরিয়াহ্ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নে বেঙ্গল ইসলামি তাকাফুলের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর সোবহানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব ও বেঙ্গল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালি উল্যাহ্, সিএসএএ এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি অর্থনীতিবিদ ও বেঙ্গল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরিয়াহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য ও মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ মাসুম, সিএসএএ।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর আমানাহ্ প্রকল্পের উপ-প্রকল্প প্রধান এইচ. এম. এম. ইলিয়াছ উজ্জামান-এর সভাপতিত্বে পরিচালিত এই সেমিনারে এই গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম), সাধারণ সম্পাদক, নেত্রকোনা প্রেস ক্লাব, মোঃ মিরাজ ভূইয়া, প্রকল্প প্রধান (আমানাহ্ প্রকল্প)। এছাড়াও স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সেমিনারে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *