বেঙ্গল ইসলামি লাইফ ও আইটি কোম্পানি এসএসএল ওয়্যারলেসের মধ্যে সমঝোতা স্বাক্ষর
বেঙ্গল ইসলামী লাইফ এবং আইটি কোম্পানি এসএসএল ওয়্যারলেস কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এসএসএল ওয়্যারলেসের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ কর্পোরেট বিজনেস হেড মোঃ মাজহারুল ইসলাম রানা, নির্বাহী কর্মকর্তা। কামরুল হাসান এবং এসএসএল ওয়্যারলেস (বিএফএসআই) এর সিনিয়র ম্যানেজার মো. রাহাত হোসেন প্রমুখ।
