রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

বেশিরভাগ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৮ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৭ দশমিক ১৯ পয়েন্ট কমে ১১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৯০৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ১৮ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭ টি কোম্পানির, বিপরীতে ২৪৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *