শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বেস্ট হোল্ডিংসের ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৭ মে) বেস্ট হোল্ডিংসের ৫৫ কোটি ৮২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ৪০ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৮৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং সি পার্ল বিচ রিসোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *