বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বোর্ড সভার তারিখ জানাল ৪ কোম্পানি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো-ওআইমেক্স ইলেকট্রোডস,এসএস স্টিল মিলস, ইনটেক ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ওআইমেক্স ইলেকট্রোডস

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এসএস স্টিল মিলস

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইনটেক লিমিটেড

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি

কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ ডিসেম্বর, দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *