মঙ্গলবার, জুন ২, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বোর্ড সভার তারিখ জানিয়েছে এডিএন টেলিকম

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের মতে, সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানিটি এটি প্রকাশ করবে।

বৈঠকের পর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *