ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সাত ইস্যুর মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক
আগামী বছরের মার্চের পর ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সাত ইস্যুর মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এজন্য চলতি বছরে ব্যাংকের খেলাপি ঋণ, তারল্য, পুঁজি ও সুশাসন পরিস্থিতি মূল্যায়ন করবে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আর্থিক খাতের ক্ষতি কমাতে, দ্রুত দুর্বল ব্যাংকে স্বাধীন ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
