সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

রোববার (২৩ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি আগামী ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য কুপন পেমেন্ট তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

ব্যাংক এশিয়া বন্ডটির আকার ৩৪ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৬৮ হাজার ৫০ টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *