মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
ব্যাংক

ব্যাংক এশিয়া-সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুইসকন্টাক্ট-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শফিউজ্জামানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান এবং সুইসকন্টাক্টের সারথি-ইমপ্রুভিং ফাইন্যান্সিয়াল হেলথ প্রজেক্টের টিম লিডার মিস বিপাশা এস হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, নির্বাহী সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মর্তুজা আলী এবং সুইসকন্টাক্টের সারথি প্রজেক্ট পার্টনারশিপ ও অ্যাডভোকেসি ম্যানেজার মিসেস সালমা আক্তার উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ব্যাংক এশিয়া ‘ডিপিএস-১০০’ এবং ‘আঁচল’ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক কারখানার শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নে তাদের জন্য প্রযোজ্য বিভিন্ন সঞ্চয় ও ঋণ সেবার আর্থিক স্বাক্ষর প্রদান করবে। ব্যাংক এশিয়ার বিস্তৃত দেশব্যাপী এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পোশাক শ্রমিকদের সহজে বিভিন্ন ব্যাংকিং সুবিধা পেতে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *