সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসইর চেয়ারম্যান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত ডিএসই’র বেশ কিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেছেন।

রবিবার (২৮ জুলাই) ডিএসইর চেয়ারম্যান ব্রোকারেজ হাউজে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে কোন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।

বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে যেকোন ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে বলে জানান তিনি। পুঁজিবাজার উন্নয়নে খুব শীগ্রই সকল স্তরের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন বলেও জানান ডিএসইর চেয়ারম্যান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস লেনদেনে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ভবিষ্যতে পুঁজিবাজারের যে কোন ক্রান্তিকালে কোনরকম আতংকিত না হয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান। এসময় তার সাথে ছিলেন ডিএসইর জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *